দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে নারী জেলেদের মাছ শিকার

নাসির আহমেদ,দশমিনা: পটুয়াখালীর দশমিনা উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ শিকার করছে। নদীর অভয়াশ্রমে ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেই পুরুষের সাথে সাথে নারী জেলেরাও মা ইলিশ শিকারে নেমে পড়েছে। প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও প্রকাশ্য দিবালোকে মা ইলিশ শিকার চলছে।
জানা যায়,উপজেলার প্রধান ২টি নদী তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে সরকারী নিষেধাজ্ঞা ও প্রশাসনকে উপেক্ষা করেই নদীর বিভিন্ন স্থানে অসাধু জেলেরা মা ইলিশ শিকার করছে। নদী তীরবর্তী এলাকা বাঁশবাড়িয়া, গোলখালী, ঢনঢনিয়া, আউলিয়াপুর, কাঁটাখালী, রনগোপালদী, পাতারচর এবং চরবোরহানের বিভিন্ন মৎস্য ক্ষেত্রে অবাধে মা ইলিশ শিকার চলছে। জেলেরা আধুনিক ট্রলার ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে জাল ফেলে মাছ শিকার করছে। এই দৃশ্য উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে দেখা গেছে। নদীতে প্রশাসনের একদিকে অভিযান অন্যদিকে জেলেরা সংকেত পেয়ে জাল পেতে মাছ শিকার করছে। তেঁতুলিয়া নদীর উত্তর দিকে কয়েকটি নারী জেলেদের দল একাধিক ট্রলার নিয়ে মাছ শিকার করতে দেখা গেছে। নদীতে জেলেদের দৌরাত্ন থামছে না। পুরুষ জেলেদের সাথে নারী জেলেরাও একাধিক ট্রলার নিয়ে নদীতে নেমে গেছে।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা মা ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরপরও কিছু অসাধু জেলে সুযোগ বুঝে জাল পেতে মা ইলিশ শিকারের জন্য ওৎ পেতে থাকে। সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নে থানা পুলিশ,নৌ পুলিশ ও মৎস্য বিভাগ কঠোরভাবে কাজ করছে।
More News Of This Category

