সাংবাদিকদের জীবনমান ও পেশাগত মানোন্নয়নে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
গত শনিবার (১৭ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ইউনিট গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এ কথা বলেন।
বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বাঞ্ছারামপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ও বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী।
সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি নিয়াজ মো. খান বিটু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক সোহেল আহাদ।
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তব্য দেন আলমগীর হোসেন, মো. নজরুল ইসলাম, মো. আশিকুর রহমান, রায়হান আহমেদ, মো. রোমন মিয়া, সফিকুল ইসলাম, ফজলে রাব্বি রিফাত, মীর মোশাররফ হোসেন, ফয়সাল আহমেদ খান, মীর এম শামীম আহমেদ ও আলী আহমেদসহ স্থানীয় সাংবাদিকেরা।
সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ এ মতবিনিময় সভার আয়োজন করেন।
The post বাঞ্ছারামপুরে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার মতবিনিময় সভা appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
