মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
অক্টোবর ১৫, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএমের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান করেন এবং অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বিগত মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, আরআই মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।
