এক দোকানদারকে জড়িয়ে ধরল একটি হনুমানগ্রাফিক্স: রাতুল মন্ডল
Published on
:
1 min read
দোকানে সব ক্রেতারা যে কেবল কিছু কিনতেই আসেন, এমনটা সবসময় নাও হতে পারে। সম্প্রতি এমনই এক অবাক করা ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়ার নেটিজ়েনরা। নিজের দোকানে বসে যখন এক দোকানদার মোবাইলে গেম খেলায় মগ্ন ছিলেন, তখন হঠাৎ সেখানে প্রবেশ করে একটি হনুমান। এর পরে কোনও কিছু না ভেবেই সে সোজা গিয়ে জড়িয়ে ধরে ওই দোকানদারকে। এমন এক ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। যার সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। এখন জানা যায়নি ঘটনা কোন এলাকার।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দোকানের মালিক আমির ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে ২২ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ ভিডিয়োটি দেখে নিয়েছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, মোবাইল স্ক্রিনে পুরো ডুবে থাকায় হনুমানটি এগিয়ে আসার বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি ওই দোকানদার। তার সঙ্গে থাকা এক যুবক যখন হনুমানটিকে দেখতে পান, দ্রুত আমিরকে সতর্ক করে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সুযোগ দেয়নি সেই হনুমানটি। তবে সামান্য বিরক্তটুকুও না করে আমিরকে ‘হাগ’ করে হনুমানটি, দীর্ঘসময়। হুট করে ঘটে যাওয়া এই আলিঙ্গনে প্রথম মুহূর্তে পুরোপুরি স্তব্ধ হয়ে যান আমির।
তবে এই মিষ্টি ভিডিয়োটি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। একদল বলছেন, ‘এটি বন্যপ্রাণের ভালোবাসার এক দারুণ নিদর্শন।’ অন্যদিকে, আর এক দল মানুষের মতে, পুরো ভিডিয়োটি নাকি এ আই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
