ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন দেশের ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি অফিস বন্ধ থাকবে। এ ছুটির সমন্বয় করতে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তরগুলো খোলা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়।
এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজার ছুটি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন সরকারি দপ্তর বন্ধ থাকবে। একই সময়ে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংকও পাঁচ দিন বন্ধ থাকবে।
