শরীয়তপুর কীর্তিনাশা নদীর পাড় থেকে আনুমানিক তিন বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম ভাষানচর এলাকার নদীর দক্ষিণ তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে কীর্তিনাশা নদীর পাড়ে পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আংগারিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শিশুটির বয়স আনুমানিক তিন বছর বলে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে আংগারিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বিধান মজুমদার অনি/এফএ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
