ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ও রংপুর সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি সড়ক বিভাজনে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত ১৫ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
