খাগড়াছড়ির পণ্যের রপ্তানি সক্ষমতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
১২ অক্টোবর ২০২৬, ০৬:২৭ এএম

খাগড়াছড়ি পার্বত্য জেলায় উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে এবং জেলা প্রশাসন ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান (পিপিএম-সেবা)।
সভায় সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ।
সভায় খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সম্ভাবনা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় করা হয়।

