আজ ম^হা^ষ্ট^মী ও কু^মা^রী পূজা
- আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৬
আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন ‘মহাষ্টমী’। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা। এদিন মা দুর্গার অপর কোনো নামে কুমারীর নামকরণ করা হয়ে থাকে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে চলছে মহামায়ার আরাধনা। অষ্টমীর পূজায় বিশেষ আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমারীকে আজ দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।
সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি আর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে অষ্টমীর পূজা। এই দিনেই কোলাসুরকে বধ করেছিলেন দেবী। তাই আজকের দিনে ১ থেকে ১৬ বছর বয়সী অজারপুষ্পা সুলক্ষণা কুমারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে মহামায়ার শক্তির প্রকাশ। পূজা শেষে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন উপস্থিত ভক্তরা।
সূর্যোদয়ের আগে থেকেই রাজধানীর রামকৃষ্ণ মিশনের শুরু হয় মহাষ্টমীর কল্পারম্ভ ও বিজিত পূজা। সকাল সাড়ে ৯টায় আসনে অধিষ্ঠিত হবেন দেবী কুমারী। এরপর পঞ্চনৈবেদ্যে পেতে চলবে তার আরাধনা।
