জাতীয় ক্রিকেট লিগের ২৮তম মৌসুমের মাঝপথে হঠাৎ নিয়মে পরিবর্তন এসেছে। দুই রাউন্ড পর, অর্থাৎ চলমান তৃতীয় রাউন্ড থেকে দ্বিতীয় নতুন বল নেওয়ার নিয়ম বদল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৮০ ওভার নয়, ৭০ ওভারের পরই নতুন বল নিতে পারছে দলগুলো। এ নিয়ে টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘খেলায় ভারসাম্য আনতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ডিউক বলের আচরণ একরকম, কুকাবুরা আবার ভিন্ন।... বিস্তারিত
