আবুল হাশেম
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্মসচিব হিসেবে পদায়নপ্রাপ্ত হওয়ায় শ্রদ্ধেয় রথীন্দ্র নাথ দত্তকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। লিয়েন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে যোগদানের পর নতুন এই দায়িত্বপ্রাপ্তি তাঁর কর্মজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন। দীর্ঘ ও সাফল্যমণ্ডিত কর্মজীবনে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন।
কর্মজীবনের সাফল্যের পাশাপাশি তিনি একজন মানবিক, অসাম্প্রদায়িক ও জনদরদি মানুষ হিসেবেও বাঘার মানুষের কাছে সুপরিচিত। ঈদ ও পূজার মতো ধর্মীয় উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি বিভিন্ন সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ ও উপহারসামগ্রী বিতরণ করেছেন। মসজিদ-মন্দির নির্মাণে সহযোগিতার পাশাপাশি এলাকার মানুষ বিপদে পড়লে তিনি তাঁদের পাশে দাঁড়িয়েছেন এবং সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর এসব মানবিক উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার পরিচায়ক।
পেশাগত সাফল্যের পাশাপাশি মানুষের প্রতি তাঁর এই মমত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে আরও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
