সাবেক ছাত্রনেত্রী, জাগপা’র সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার নগরীর মদিনা মার্কেট মসজিদের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলার সভাপতি মাহিন আহমদ খান, কেন্দ্রীয় সাংগঠনিক ও সিলেট মহানগরের সভাপতি শাহজাহান আহমদ লিটন, জেলার সহ-সভাপতি আবু খালেদ জীবন, মহানগরের সাধারণ সম্পাদক ইমাম আহমদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম। উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, শাহীন আহমদ, ফারুক মিয়া, মোবারক হোসেন, আয়েল আহমদ, সাজু মিয়া, মনজুর হোসেন, মেহরাব হোসেন, দবির হোসেন, শিমুল আহমেদ, মোফাক্কির আহমদ, রেদওয়ান আহমদ, মুহিন আহম্মদ চৌধুরী প্রমুখ।
অধ্যাপিকা রেহানা প্রধান এর রূহের মাগফেরতা কামনা করেন বিশেষ দোয়া পরিচালনা করেন মদিনা মার্কেট মসজিদের ইমাম মাওলানা রজিব হোসেন। বিজ্ঞপ্তি
