গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকেরা।
তাদের অবরোধের কারণে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে অটোরিকশাচালকেরা মিছিল নিয়ে মহাসড়কের পাশে জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
