বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সাত্তার আর নেই। গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পরে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
রাজশাহী নগরের শাহ মখদুম আবাসিক এলাকার নিজ বাসভবনে থাকতেন তিনি। তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আব্দুস সাত্তার ১৯৩৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত নয়ন মোল্লা মণ্ডল। তার স্থায়ী ঠিকানা ছিল রাজশাহী জেলার সপুরা ডাকঘরের আওতাধীন শাহ মখদুম আবাসিক এলাকায়।
১৯৬০ সালে দিনাজপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়েছিল।
