খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ
জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
- আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মোঃ মিরাজ শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) রাত ১১টা ১৫ মিনিটের সময় অফিসার ইনচার্জ (ওসি), খোকসা থানার সার্বিক নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম এলাকাভিত্তিক মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে খোকসা থানাধীন আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া নতুন বাজার সংলগ্ন জনৈক মোঃ বসির আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন হিসেবে মোঃ মিরাজ শেখকে আটক করা হয়। আটককৃত মিরাজ শেখ আমবাড়ীয়া শেখপাড়া গ্রামের মৃত তাইজদ্দীন শেখ ওরফে তাইজাল শেখের ছেলে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার শরীর তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় খোকসা থানায় আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ১৪, তারিখ: ১৫/১০/২০২৬ গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে খোকসা থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
ফেসবুকে আমরা..
