প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার এক সরকারি সফরে খুলনা ও বাগেরহাট আসছেন। সফরকালে তাঁর সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌঘাঁটিতে বিশেষ সভা এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত রবিবারের একটি পত্রে এই সফরসূচি জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর বিস্তারিত সফরসূচি:
- সকাল ৮:৩০ মিনিট: নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা।
- সকাল ৯:০০ মিনিট: তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা।
- সকাল ১০:০০ মিনিট: আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ।
- সকাল ১০:৩০ মিনিট: খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ এবং সেখান থেকে লঞ্চে বাগেরহাটের উদ্দেশে যাত্রা।
- সকাল ১০:৪৫ মিনিট: লঞ্চে করে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা।
- দুপুর ১২:৪৫ মিনিট: বানৌজা মোংলায় পৌঁছানো এবং মধ্যাহ্নবিরতি।
- দুপুর ১:৪৫ মিনিট: বানৌজা মোংলার ওয়ার্ডরুমে অনুষ্ঠিত সভায় যোগদান (এ সময় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে)।
- বিকাল ৩:০০ মিনিট: মোংলা বন্দরের জেটি পরিদর্শন।
- বিকাল ৩:৩০ মিনিট: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন।
- বিকাল ৪:০০ মিনিট: ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে মোংলা ত্যাগ।
- বিকাল ৫:০০ মিনিট: ঢাকায় প্রত্যাবর্তন।
