টিভিতে আজ
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি: সংগৃহীত
-->ক্রিকেট (সরাসরি)
ত্রিদেশীয় সিরিজ
প্রথম ওয়ানডে
বাংলাদেশ-জিম্বাবুয়ে
সন্ধ্যা ৫টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
পঞ্চম টি-টোয়েন্টি
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস
ফুটবল (সরাসরি)
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন-চেলসি, সন্ধ্যা ৫টা ৩০ মিনিট
ম্যানসিটি-ইপসউইচ, রাত ৮টা
ব্রেন্টফোর্ড-লিভারপুল, রাত ৮টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১
আরও পড়ুন
লা লিগা
রিয়াল বেটিস-বার্সেলোনা, রাত ১০টা ৩০ মিনিট
ভ্যালেন্সিয়া-অ্যাথলেটিক বিলবাও, রাত ১টা
টি স্পোর্টস, ফ্যানকোড
ইতালিয়ান সিরি এ
বলোনা-ইন্টার মিলান, রাত ১০টা
রোমা-জেনোয়া, রাত ১২টা ৪৫ মিনিট
জি৫
আরও পড়ুন
বুন্দেসলিগা
শালকে-মেইঞ্জ
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বায়ার্ন মিউনিখ-আরবি লিপজিগ
রাত ১০টা ৩০ মিনিট
ইউনাইট৮ স্পোর্টস ২, জি৫
ফরাসি লিগ ওয়ান
স্ত্রাসবুর্গ-পিএসজি
রাত ৯টা ১৫ মিনিট, ওয়ানফুটবল
আরও পড়ুন
পাপ্পু/
আরও পড়ুন
সাদিয়ার ঝড়ো ইনিংসেও জয় অধরা বাংলাদেশের
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত
-->অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।
আজ (১৬ অক্টোবর) পাকিস্তানের ইকবাল স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে শক্ত ভিত এনে দেন ওপেনার সঞ্জনা কাভিন্দি। দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করেন তিনি। তার ইনিংসই শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়।
সঞ্জনার পাশাপাশি উমায়াঙ্গনা পিরিসের অপরাজিত ২৮ রানও দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখে। বিমোকশা বালাসুরিয়ার ২৩ ও নেথমি উপেকশার ২২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে শ্রীলঙ্কা।
আরও পড়ুন
বাংলাদেশের বোলারদের মধ্যে ফারজানা ইয়াছমিন, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম একটি করে উইকেট শিকার করেন।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৪ রানের মধ্যেই দুই ওপেনার মুমুনা নায়ের ও অচেনা জান্নাত কোনো রান না করেই সাজঘরে ফেরেন।
আরও পড়ুন
সেই চাপ সামলে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক সাদিয়া ইসলাম ও সাদিয়া আক্তার। ব্যাট হাতে দুর্দান্ত আক্রমণাত্মক মেজাজে ছিলেন সাদিয়া ইসলাম। মাত্র ৩৬ বলে ৫টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৫৯ রান করেন তিনি। তার ঝড়ো ইনিংসে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।
অন্য প্রান্তে সাদিয়া আক্তারও ব্যাট হাতে দারুণ অবদান রাখেন। মাত্র ২২ বলে ৩৫ রান করে বাংলাদেশের রান তাড়াকে এগিয়ে নেন তিনি। এ ছাড়া নিশিতা আক্তার নিশির ৩২ রানের ইনিংসও দলকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে সহায়তা করে।
আরও পড়ুন
মাঝের ওভারে বাংলাদেশের ব্যাটাররা রান তোলার গতি ধরে রাখলেও প্রয়োজনীয় লক্ষ্য থেকে শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে মাত্র ৪ রানের জন্য জয়ের বন্দরে পৌছাতে পারে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
শ্রীলঙ্কার পক্ষে চামুদি প্রবোদা ও চামুদি হেরাথ ২টি করে এবং দানোদ্যা সেওমিনি ১টি উইকেট শিকার করেন।
পাপ্পু/
আরও পড়ুন
ফুটবল থেকে মন উঠে গেছে সাবেক ইংল্যান্ড কোচের
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
-->ইংল্যান্ডের সাবেক কোচ গ্যারেথ সাউথগেট আর কোচিংয়ে ফিরতে চান না। ফুটবল নিয়ে তার আগ্রহ ও দৃষ্টিভঙ্গি বদলে গেছে। প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের কোচ হিসেবেও ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি।
আমোল রাজন কানেকশন পডকাস্টে এ কথা জানান সাউথগেট। তিনি বলেন, ইংল্যান্ডে দায়িত্ব পালনের শেষ দিকে জয়ের আনন্দও হারিয়ে ফেলেছিলেন।
সাউথগেটের অধীনে ইংল্যান্ড ২০২১ ও ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। তবে শিরোপা জিততে পারেনি দলটি। ১৯৬৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টে শিরোপা জয়ের অপেক্ষাও শেষ হয়নি।
আরও পড়ুন
ইউরো ২০২৪-এর পর ইংল্যান্ডের দায়িত্ব ছাড়েন সাউথগেট। এরপর ফুটবলের বাইরে বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন তিনি। বোস্টনের হার্ভার্ড বিজনেস স্কুলে ভিজিটিং লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তরুণদের নানা চ্যালেঞ্জ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রেও অংশ নিয়েছেন।
সাউথগেট বলেন, ‘ইংল্যান্ডে আমার মেয়াদের শেষ দিকে জয়ের আনন্দ আর উপভোগ করতে পারছিলাম না। অন্তত কিছুদিন হলেও জয় মানুষকে টিকিয়ে রাখে। কিন্তু শেষ দিকে জয় আমাকে কয়েক মিনিটের বেশি আনন্দ দিতে পারত না।’
আরও পড়ুন
২০২৫ সালের মে মাসে নিজের সাবেক ক্লাব ক্রিস্টাল প্যালেসের এফএ কাপ ফাইনাল দেখতে মাঠে গিয়েছিলেন সাউথগেট। সেটিই ছিল তার শেষ স্টেডিয়াম সফর। এরপর আর কোনো ফুটবল মাঠে যাননি তিনি।
সাউথগেট বলেন, ‘আমার দল ক্রিস্টাল প্যালেসের প্রথম ট্রফি জয় দেখতে এফএ কাপ ফাইনালে গিয়েছিলাম। এরপর আর কোনো ফুটবল মাঠে যাইনি। ফুটবলের সঙ্গে যুক্ত থাকার প্রবল ইচ্ছাটাই এখন বদলে গেছে।’
আরও পড়ুন
এদিকে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের নিয়ম ভঙ্গের অভিযোগ নিয়ে সাউথগেট বলেন, ‘আমার মৌলিক ভাবনা হলো, এসবের কিছুই ফুটবলের জন্য ভালো নয়। এখানে কোনো জয়ী পক্ষ নেই।’
পাপ্পু/
আরও পড়ুন
বারকোলাকে লিভারপুলের সঙ্গে মানিয়ে নিতে হবে: আন্দোনি ইরওলা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
-->লিভারপুলের জার্সিতে অবশেষে জ্বলে উঠেছেন ব্র্যাডলি বারকোল। চ্যাম্পিয়ন্স লিগে এলএএসকের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। তবে তার পারফরম্যান্স ঘিরে প্রত্যাশার চাপও কম নয়। বড় অঙ্কের ট্রান্সফার ফির কারণে তৈরি হওয়া এই চাপ সামলাতে তাকে অভ্যস্ত হতে হবে বলে মনে করেন কোচ আন্দোনি ইরওলা।
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে প্রায় ১২৩ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন বারকোলা। তবে নতুন ক্লাবে তার শুরুটা ছিল ধীরগতির। গত বুধবার (১৪ অক্টোবর) অস্ট্রিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে তিন গোল করে সেই অপেক্ষার অবসান ঘটান তিনি। তার নৈপুণ্যে ৬-৩ গোলের দুর্দান্ত জয় পায় ইরওলার দল।
শনিবার (১৭ অক্টোবর) ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বারকোলাকে নিয়ে কথা বলেন ইরওলা। তিনি বলেন, ‘ফুটবল এমনই। একটি ম্যাচ জিতলে আপনি অবিশ্বাস্য হয়ে যান। আবার খারাপ খেললেই আপনাকে ব্যর্থ খেলোয়াড় বলা হয়।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘ব্র্যাডলি এবং ফুটবলের সঙ্গে জড়িত সবার ক্ষেত্রেই এমনটা ঘটবে। আমাদের এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।’
নতুন লিগ ও সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে বারকোলাকে কিছুটা সময় দিতে চান কোচ। চোটের কারণে দল সাজাতে বারবার পরিবর্তন আনতে হয়েছে তাকে। ফলে নতুন খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া গড়ে তোলাও কঠিন হয়েছে।
আরও পড়ুন
বারকোলার উন্নতি নিয়ে ইরওলা বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেরা শারীরিক অবস্থায় পৌঁছানো। সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বাড়াতে হবে। পাশাপাশি সঠিক সময়ে ফাঁকা জায়গায় আক্রমণ করতে হবে।’
পাপ্পু/
আরও পড়ুন
আরও পড়ুন
ক্ষমা চাইলেন মার্তিনেস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত
-->আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাবের কর্মকর্তাদের সমালোচনা করেছিলেন লিসান্দ্রো মার্তিনেস। এবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারে ইউনাইটেড। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে ক্লাবের ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্সের সমালোচনা করেন মার্তিনেস। দলবদলের সময় প্রয়োজনীয় খেলোয়াড় না আনায় কোচ মাইকেল ক্যারিক যথেষ্ট সমর্থন পাননি বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাবের অনুশীলন মাঠে বৈঠকে বসেন মার্তিনেস। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উইলকক্স ও কোচ ক্যারিক। বৈঠকের পর নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।
আরও পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্তিনেস লিখেন, ‘আজ আমি ক্লাবের শীর্ষ নেতৃত্ব এবং কোচের সাথে বৈঠকে বসেছিলাম। এটি খুবই ইতিবাচক একটি আলোচনা ছিল, যেখানে আমরা একে অপরের সাথে মতামত বিনিময় করতে পেরেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর ঘটে যাওয়া ঘটনা নিয়ে খোলামেলা কথা বলতে পেরেছি। সবাই জানেন যে আমি একজন আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলটা খুব আবেগ দিয়েই খেলি। হারের হতাশা থেকেই হয়তো ভুল সময়ে ও ভুল জায়গায় নিজের অনুভূতির প্রকাশ ঘটিয়ে ফেলেছিলাম, আর সে জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
এ ঘটনায় মার্তিনেসের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইএসপিএনের এক সূত্র জানিয়েছে, তাকে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
পাপ্পু/
আরও পড়ুন
