বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি ‘বিশেষ কারণে’ পদত্যাগ করতে হচ্ছে উল্লেখ করলেও, সেই বিশেষ কারণটি ঠিক কী, সে বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। বিস্তারিত
