খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
যশোর সদর উপজেলার বসুন্দিয়া গাইদগাছি গ্রামে আমগাছ থেকে নিচে পড়ে নুর ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে আমগাছে ওঠার পর অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন নুর ইসলাম। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্রা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এএজে
