ছবি: সংগৃহীত
-->ফুটবল বিশ্বে সর্বকালের সেরা খেলোয়াড় কে লিওনেল মেসি, নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? বছরের পর বছর ধরে চলা এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পর্তুগিজ তারকা। তার মতে, পরিসংখ্যানই প্রমাণ করে ইতিহাসের সেরা খেলোয়াড় তিনি।
দ্য অ্যাথলেটিক সিএনএন এর সঙ্গে রোনালদোর সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে, যেখানে পর্তুগিজ তারকা বলেছেন, ‘আমি যে পর্যায়ে খেলি এবং যে গোলগুলো করি, মানুষ সেগুলোর যথাযথ মূল্যায়ন বা স্বীকৃতি দেয় না।’
রোনালদোর বক্তব্যের পেছনে রয়েছে তার দীর্ঘ ক্যারিয়ারের অসাধারণ গোলের রেকর্ড। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭টি পেশাদার ম্যাচে ৯৮০ গোল করেছেন এই তারকা। বয়স বাড়লেও গোল করার ক্ষুধা এখনো ধরে রেখেছেন তিনি।
আরও পড়ুন
ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘সবকিছু স্বাভাবিকভাবেই হওয়া উচিত। আমি যদি ৯২০, ৯২৫ বা ৯৩০ গোলও করি, তবুও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই-এ নিয়ে আর কোনো তর্কের সুযোগ নেই।’
নিজের শ্রেষ্ঠত্বের পক্ষে যুক্তি দিতে গিয়ে পরিসংখ্যানের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার বিশ্বাস, গোলের রেকর্ড ও মাঠের পারফরম্যান্সই তার অবস্থান নির্ধারণের জন্য যথেষ্ট।
রোনালদো বলেন, ‘সংখ্যাগুলোই নিজেদের কথা বলে। আমি যদি এক হাজার গোলের সেই মাইলফলকে পৌঁছাতে পারি, তবে সেটি হবে দারুণ ব্যাপার। এটি এমন একটি লক্ষ্য, যার জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবি না।’
তার ভবিষ্যৎ নিয়ে আবারও প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘আগামীকাল কী হবে আমি জানি না। হতে পারে একদিন ঘুম থেকে উঠে দেখলাম আমার আর খেলার আগ্রহ বা অনুপ্রেরণা নেই। আসলে সামনে কী হতে পারে, তা আমার জানা নেই।’
অনিক/
-1791805299.jpg&w=1440&q=75)