বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান আজ তৃতীয়। যার বায়ুরমান স্কোর ১৭৬, যা ‘অস্বাস্থ্যক’ হিসেবে ধরা হয়।
২০৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
রোববার (২৫ অক্টোবর) ১০টায় ২৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, যার বায়ুমান স্কোর ২০৩, ১৭৩ তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের শহর মুম্বাই ও ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।
আরও পড়ুন
৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
_1792905795.png&w=1440&q=75)