জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়িতে মরহুম হারুন অর রশিদের স্মরণে প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দেউলিয়াবাড়িতে বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে এ খেলার আয়োজন করা হয়।
খেলার উদ্বোধন করেন দেউলিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরু মিয়া। এতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আশরাফুল আলম হাসু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন, আবুল কাসেম মন্টু, আজিজল হক গুদু, আব্দুস সাত্তার, জিয়াউল হক কালু ও শাহ নেওয়াজ আলম সরকার।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম, মো. এশরাদ ও খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান।
মরহুম হারুন অর রশিদের বড় ছেলে ফরিদ শেখ এ খেলার আয়োজন করায় এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিবাহিত দলকে ১ পয়েন্টে হারিয়ে জয়ী হয় অবিবাহিত দল।
এমএ
