The Sangbad · রাজনীতি
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৯/১০/২০২৬

রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়িত উদ্যানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রাঙ্গণটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘপ্রতীক্ষিত এই আধুনিকায়ন কাজ শেষ করা হয়। এর ফলে দীর্ঘদিন পর নতুন রূপে বিনোদনের জন্য নগরবাসীর উন্মুক্ত চত্বরে পরিণত হলো ওসমানী উদ্যান।উদ্যানের কেন্দ্রে জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদ ও সংগ্রামীদের স্মরণে বিশেষ নকশায় নিবেদিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। দর্শনার্থীরা এই স্মারকের মাধ্যমে ২৪-এর আন্দোলনের ঘটনাবলি ও শহীদদের অসামান্য আত্মত্যাগের ইতিহাস জানতে পারবেন।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উদ্যান প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।।
মূল প্রতিবেদনে যান ↗