সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইব্রাহিম আলী রনি (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। (১২ অক্টোবর) সোমবার দুপচাঁচিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মহলদারপাড়ায় তাঁর বাড়ির সামনে রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এবং তার হেফাজত থেকে ২৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে আগের ৮টি মাদক মামলা রয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

