দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৬৩ জন। এ ছাড়া খুলনায় ২৫৩ জন, রাজশাহীতে ২৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩১ জন, চট্টগ্রামে ২২০ জন, বরিশালে ১৯২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন, রংপুরে ৯৩ জন এবং ময়মনসিংহে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৩৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।
The post ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ appeared first on ভোরের চেতনা.
