সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে প্রায় ২০০ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে বস্ত্র বিতরণ করেছে মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন।
শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মঈন উদ্দীন হাসান।
বক্তব্যে মঈন উদ্দীন হাসান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতেও কাঞ্চনার সর্বস্তরের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল আরাফাত কিন্ডারগার্টেন কেজি স্কুলের অধ্যক্ষ প্রদীপ পালিত, পশ্চিম গাঠিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বনাথ দাশ, শেল্টার ল্যান্ডমার্ক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার নজরুল ইসলাম, সমাজসেবক মীর মোহাম্মদ আজিজুর রহমান, পল্লী চিকিৎসক ও জাগরণী সংঘের উপদেষ্টা ডা. রতন চক্রবর্তী, কাঞ্চনা জাগরণী সংঘের উপদেষ্টা পলাশ দাশ (ভুলুক সওদাগর) এবং বাগীশিক কাঞ্চনা ইউনিয়ন সংসদের নির্বাহী সদস্য লক্ষ্মীপদ দাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দিরের সভাপতি দীপক দত্ত, ব্যবসায়ী জসীম উদ্দীন, বাগীশিক কাঞ্চনা ইউনিয়ন সংসদের নির্বাহী সদস্য সুমন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগীশিক কাঞ্চনা ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা সুমন দত্ত।
The post ২০০ সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র দিল মাষ্টার তাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
