আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিএসসিপিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ১ পয়সা।
রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিএসসিপিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ১ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০২ টাকা ৩৯ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের মতামত জানতে আগামী ২০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৭৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়।
