ষড়যন্ত্র করে মিথ্যা অপপ্রচার চালিয়ে যুবদল নেতাকর্মীদের আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন। মহানগর যুবদলের নবনির্বাচিত সভাপতি মির্জা মো. সম্রাট হোসেনকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তিনি নবগঠিত মহানগর ও জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানান।
রোববার নগরীর মদিনা মার্কেটে সিলেট মহানগরের ৮, ৯ ও ৩৭ নম্বর ওয়ার্ড এবং জালালাবাদ ও বিমানবন্দর থানা যুবদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানান।
সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমদের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সহযুববিষয়ক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বকস, মহানগর জিসাসের সভাপতি ফয়েজ আহমদ খান বেলাল, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নাদিম হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আল মামুন খান শামীম এবং পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্ছু ও আব্দুল আহাদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসাইন জামিল, সিলেট জেলা জিসাসের সভাপতি কুদ্দুছ আহমদ সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শিব্বির আলী, মহানগর যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবিব, সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইমন আহমদ, জেলা যুবদলের কৃষি ও গবেষণাবিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু, আইনবিষয়ক সহসম্পাদক শামসুল ইসলাম ও সহগ্রামবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন লিটু।
এ ছাড়া যুবদল নেতা সুহেল বকস, মোস্তাকিন আহমদ, সাদ্দাম হোসেন রাজন, রিপন আহমদ, রাজন মিয়া ও রানা হাসান; মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন মজুমদার ও সহসাংগঠনিক সম্পাদক আরিছ আহমদ; শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুয়েব খান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ সিকদার, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আরমান শেখ, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহসভাপতি রুবেল আহমদ, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মকবুল চৌধুরীসহ রুহুল আমিন রাজ, জুয়েল আহমদ, তোফায়েল আহমদ, ইমন আহমদ, রুবেল আহমদ, রায়হান আহমদ, কাবুল আহমদ ও বাচ্ছু আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
