মানিকগঞ্জে সার ডিলারদের সঙ্গে চুক্তি, সুষ্ঠু বিতরণ নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের
মানিকগঞ্জ প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ

কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে মানিকগঞ্জে সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর করা হয়েছে। একই সঙ্গে সার উত্তোলন, মজুত, সংরক্ষণ, বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে ডিলারদের অবহিত করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ও আসাদুজ্জামান খান দোলন।
এ ছাড়া জেলা সার সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শামীমসহ সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলাররা সভায় অংশ নেন। সভায় নবনিযুক্ত ডিলারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর করা হয়। এ সময় সার উত্তোলন, মজুত ও সংরক্ষণ এবং কৃষকদের মধ্যে নিয়ম অনুযায়ী সার বিতরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট নিয়মকানুন মেনে চলার বিষয়েও ডিলারদের নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা কৃষকদের কাছে সময়মতো ও সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সার মজুত ও বিতরণের ক্ষেত্রে নির্ধারিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। কৃষকের স্বার্থ রক্ষা এবং সার সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংশ্লিষ্টদের মতে, সার বিতরণ ব্যবস্থাপনা সম্পর্কে ডিলারদের যথাযথভাবে অবহিত করা এবং চুক্তির মাধ্যমে তাদের দায়িত্ব ও অঙ্গীকার নিশ্চিত করার এ উদ্যোগ কৃষকদের জন্য সারের সুষ্ঠু সরবরাহ বজায় রাখতে সহায়ক হবে।
ঢাকা বিভাগের আরো খবর
আরও খবর
-
চা খাতের উন্নয়নে সরকারের ‘বড় পরিকল্পনা’
-
বারহাট্টায় শতাধিক অসচ্ছল পরিবারকে শাড়ি, টিন ও নগদ অর্থ দিলেন সংসদ সদস্য আনোয়ারুল হক
-
মানিকগঞ্জে সার ডিলারদের সঙ্গে চুক্তি, সুষ্ঠু বিতরণ নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের
-
সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
-
সাদুল্লাপুরে ব্রিজের নিচে মিলল অজ্ঞাত নারীর ম’র’দে’হ
-
বেনাপোলে মুরগিবাহী ভ্যানে মিলল বিদেশি ম্যাগাজিন ও গুলি, আটক ১
-
ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার, ছাগল ও শিক্ষা উপকরণ বিতরণ
-
মানিকগঞ্জে শ্রমিক লীগের পদ ছাড়ার ঘোষণা নান্নু মিয়ার, শ্রমিক দলে ফিরতে চান
-
ঋণ ও পেনশন ব্যয়ের চাপে ফ্রান্সের কল্যাণরাষ্ট্র, বাড়ছে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
-
মিশিগানের সিনেট নির্বাচনে এল-সায়েদের পাশে এওসি, দিলেন ১০ লাখ ডলার
-
দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলেন সনাতন ধর্মাবলম্বীরা
-
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র প্রিতম, দুশ্চিন্তায় পরিবার
-
নাসিরনগরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া
-
শিবগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক
-
ধুনটে নিমগাছি ও চিকাশি ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
