প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:২১ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুরে পশু চিকিৎসক বেলালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয় এবং মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। এ সময় বিষয়টিকে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র বলে দাবি করেন সংশ্লিষ্টরা। তবে এ দাবি এবং ঘটনার প্রকৃত সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন।
অভিযোগ রয়েছে, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পশু চিকিৎসক বেলালের সম্মানহানির চেষ্টা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈঠকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তবে ভিডিওটি কীভাবে ছড়িয়েছে, এ ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে তা সালিশি বিচারের মধ্যে ক্লিয়ার হয়।