চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : বুধবার যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় প্রধান শিক্ষক ও নব গঠিত কমিটির সদস্য সচিব
ফজলুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি এড্যাভোকেট মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান ,
সিনিয়র সহ সভাপতি আবু তালেব,অভিভাবক সদস্য ইউনিয়ন বিএনপির
সহ সভাপতি রফিকুল ইসলাম, মামুন মহাসিন,
ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সহকারী শিক্ষক জেসমিন আক্তার,মিজানুর রহমান, নাসির উদ্দীন, নাসরিন আক্তার,
বিএনপি নেতা সুজাউদ্দৌলা, যুবনেতা তারিকুজ্জামান লিপন,খোবায়ের হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় কতৃপক্ষ ফুল দিয়ে নব নির্বাচিত কমিটির সকলকে বরণ করে নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিমুল হোসেন।
