২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এ সময়ে নিট এফডিআইয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারে।সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কার্যরত বিদেশি বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগ আয় বৃদ্ধির কারণে নিট এফডিআইয়ে এ প্রবৃদ্ধি হয়েছে।
এপ্রিল-জুন প্রান্তিকে পুনর্বিনিয়োগ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৫৫ দশমিক ০৮ শতাংশ বেড়ে ২৬০ দশমিক ৯১ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
তবে এ সময়ে নতুন ইকুইটি বিনিয়োগ এবং আন্তঃকোম্পানি ঋণের নিট প্রবাহ কমেছে।
The post ৩ মাসে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ appeared first on Mohona Tv.
