Published on
:
2 min read
গ্রাহকদের পার্সেল, দামি মোবাইল ও জিনিসপত্র চুরির অভিযোগে ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম রুতভিক মাকওয়ানা ওরফে কোলি (২৬)। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাবনগরে। অভিযুক্ত সুরাটে জনপ্রিয় এক অনলাইন বিপণি সংস্থার ডেলিভারি কর্মী ছিলেন। প্রায় ১৫ দিন আগে সে গ্রাহকদের একাধিক পার্সেল চুরি করে চম্পট দেয়। শনিবার পুলিশ জানিয়েছে, গত ২৩ অক্টোবর ভাবনগর লোকাল ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তের কাছ থেকে প্রায় ৪ লাখ ৬০ হাজার ৫১২ টাকার চোরাই সামগ্রী উদ্ধার হয়েছে।
একনজরে
গুজরাটের ভাবনগরে গ্রাহকদের পার্সেল, দামি মোবাইল ও অন্যান্য সামগ্রী চুরির অভিযোগে এক ডেলিভারি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতের নাম রুতভিক মাকওয়ানা ওরফে কোলি (২৬)। তিনি সুরাটে একটি জনপ্রিয় অনলাইন বিপণি সংস্থার ডেলিভারি কর্মী ছিলেন।
অভিযোগ, প্রায় ১৫ দিন আগে একাধিক গ্রাহকের পার্সেল চুরি করে পালিয়ে যান তিনি।
গত ২৩ অক্টোবর ভাবনগর লোকাল ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, ভাবনগরের মোতিবাগ রোডের গঙ্গাজলিয়া লেকের ধারে সন্দেহজনক ভাবে জিনিসপত্র বিক্রি করতেন অভিযুক্ত যুবক। কোনও বৈধ বিল ছাড়াই খোলা রাস্তায় কম দামে মোবাইল বিক্রি করতেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ওই যুবককে পাকড়াও করে জিনিসপত্রের রসিদ দেখাতে বলে। কিন্তু যুবক সঠিক কোনও কাগজ দেখাতে পারেননি। যার জেরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে চুরির কথা মেনে মেনে নেন অভিযুক্ত। এর পরেই গ্রেপ্তার করা হয় তাঁকে।
পুলিশ জানিয়েছে, ধৃত ভাবনগরের আখলোল জকাতনাকার হুসাইনি চকের কাছে রাজ মন্দির পান ওয়ালা গলির বাসিন্দা। অভিযোগ, রুতভিক গ্রাহকদের পার্সেল পৌঁছে না দিয়ে বা সংস্থাকে ফেরত না দিয়ে নিজেই সব হাতিয়ে নিতেন। পুলিশ আরও জানিয়েছে, ধৃতের কাছ থেকে ১৩টি দামি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ফোনের পাশাপাশি উদ্ধার হয়েছে ২২ হাজার টাকার অ্যাপল এয়ারপডস।
এ ছাড়াও, মিলেছে গোবোল্ট মাস্ট্যাং টর্ক, মিভি, ওয়ানপ্লাস নর্ড ৪ প্রো এবং ভিভো বাডসের ব্লুটুথ ডিভাইস, ফায়ার-বোল্ট স্মার্টওয়াচ এবং টাইটান, স্পিনার, লেটিগো ও ফেন্টন ব্র্যান্ডের হাতঘড়ি ইত্যাদি আরও অনেক কিছু। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
FAQ
১. প্রশ্ন: ডেলিভারি কর্মীকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে?
উত্তর: গুজরাটের ভাবনগরে রুতভিক মাকওয়ানা ওরফে কোলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২. প্রশ্ন: ধৃতের নাম ও বয়স কত?
উত্তর: ধৃতের নাম রুতভিক মাকওয়ানা ওরফে কোলি। তাঁর বয়স ২৬ বছর।
৩. প্রশ্ন: অভিযুক্তের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে?
উত্তর: গ্রাহকদের পার্সেল পৌঁছে না দিয়ে বা সংস্থাকে ফেরত না দিয়ে নিজেই চুরি করে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৪. প্রশ্ন: অভিযুক্ত কবে গ্রেপ্তার হন?
উত্তর: গত ২৩ অক্টোবর ভাবনগর লোকাল ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেপ্তার করে।
