আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাজধানীর উত্তরা, খিলক্ষেত ও দিয়াবাড়িসহ বিভিন্ন এলাকার পূজাম-প পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান। তিনি পূজাম-পগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
গতকাল সোমবার বেলা ৩টায় উত্তরায় এসআরবি-১-এর ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন পূজাম-পের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এসআরবি-১ অধিনায়ক বলেন, ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব।’
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদযাপন, পূজাম-পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি প্রতিরোধে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় পূজাম-প কর্তৃপক্ষকে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকা, দায়িত্বশীল ভূমিকা পালন এবং সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেন এসআরবি-১ অধিনায়ক। তিনি জানান, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এসআরবি-১-এর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত এসআরবি সদস্যদের পাশাপাশি সাদাপোশাকেও সদস্যরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবেন।