কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবধর্মী প্রদর্শনী তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, কটিয়াদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মহসিন মিয়া, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মাইনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জায়েদুল এবং মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম জহির।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
