গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া ইসলামপুর মোল্লা মার্কেটের নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে মোল্লা মার্কেট এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে মার্কেটের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোল্লা মার্কেট পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি এম শাহাবুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হাবিব মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে সার্বিক সহযোগিতা করেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ধুমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ কছিম উদ্দিন মোল্লা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। নতুন কমিটি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে মোল্লা মার্কেট আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।” তিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে মার্কেটের উন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গীর হোসেন মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন, টঙ্গীর বনমালা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম মোল্লা সোহেল, ধুমকেতু পাবলিক স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ তোজাম্মেল হক, মোঃ মোস্তফা মোল্লা, মোঃ মোশারফ হোসেন, মোঃ আলাউদ্দিন মাস্টার ও মোঃ রফিক মোল্লা।
বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বলেন, ব্যবসায়ীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মার্কেটের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে নতুন কমিটির প্রতি আহ্বান জানান তারা।
নবনির্বাচিত কমিটিতে সিনিয়র সহ সভাপতি মোঃ শাহজাহান খলিল, সহ সভাপতি মোঃ রকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ মোল্লা, সহ সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, মাহবুব আলম মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম বেপারী, সহসাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ মোল্লা, অর্থবিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লা, সহঅর্থবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বিপুল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক ইফতেখার মীম মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক এবং কার্যকরী সদস্য হিসেবে মারুফ হোসেন মোল্লা, কামাল হোসেন ও নূরে আলম বাবুসহ অনেকে দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠান শেষে মোল্লা মার্কেটের ব্যবসায়ী ও পরিচালনা কমিটির সদস্যদের কল্যাণ, মার্কেটের উন্নয়ন এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টঙ্গী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ নুরুন নবী পাটোয়ারী
