গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদামসহ ভাঙ্গারী দোকান।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, বুধবার দিবাগত রাত ৩টা ৫৫মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন ঝুট ও তুলাম গুদাম, সেনেটারী দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙ্গারীর দোকান ও একটি মসজিদ আগুন পুড়ে যায়। প্রাথমিক ভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস।
