শার্দুল ঠাকুর।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
চোটের কারণে হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচেও খেলতে পারবেন না মুম্বইয়ের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। প্রতিযোগিতা শুরুর আগে অনুশীলনে ডান হাতের মধ্যমায় চিড় ধরেছিল তাঁর। দলের সঙ্গে অনুশীলন শুরু করলেও ম্যাচ খেলার মতো ফিট নন তিনি। আপাতত নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ়ে ধারাভাষ্য দিতে পারেন শার্দুল। হরিয়ানার বিরুদ্ধে সোমবার মাঠে নামবে মুম্বই। চোটের সমস্যার মধ্যেও ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারা।