মুম্বইয়ের কুরলায় একটি বহুতলে ভয়াবহ আগুন লাগার ফলে ৯ জন আহত হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল। বিস্তারিত পড়ুন।
- ২০ অক্টোবর, ২০২৬ ১১:৫৮
সাত সকালে মুম্বইয়ের কুরলায় একটি বহুতলে বিধ্বংসী আগুন! মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ! ভয়াবহ এই দুর্ঘটনায় এক শিশু-সহ আহত কমপক্ষে ৯। আজ, মঙ্গলবার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়াও জানা যাচ্ছে, আহতদের মধ্যে এখন সকলের অবস্থা স্থিতিশীল।
