পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় রাধানগর লেবু সিপাহী রোডে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, জেলা বিএনপি নেতা রেহেনুল ইসলাম বুলাল, সাংবাদিক এসএম আলম, পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান।