ইসলামিক ফাউন্ডেশনের নতুন সচিব সাইফুল ইসলামের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত সচিব মোঃ সাইফুল ইসলামের দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী সচিব শেখ মুর্শিদুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বিদায়-বরেণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নাদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, বিভিন্ন বিবাগের পরিচালক, উপপরিচালক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত সচিব মোঃ সাইফুল ইসলামকে তাঁর নতুন দায়িত্ব পালনে স্বাগত জানানো হয়। একই সঙ্গে বিদায়ী সচিব শেখ মুর্শিদুল ইসলামের কর্মকালীন অবদান ও দাপ্তরিক দায়িত্ব পালনের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করার ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই বিভাগের আরো খবর






