কালবেলা · সাধারণ
জমি লিখে নিতে না পারায় বাবা-চাচাকে ছুরিকাঘাত করলেন যুবক
১১/১০/২০২৬

নওগাঁর রাণীনগরে জমি লিখে নিতে না পারায় বাবা ও চাচাকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে শাহিন আহমেদ নামের এক যুবকের বিরুদ্ধে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চকাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চকাদিন এলাকার শহিদুল ইসলাম (৫০) ও তার ভাই সুজন (৩৫)। অভিযুক্ত যুবক শাহিন আহমেদ (২৮) আহত শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, শাহিন আহমেদ জমিজমা লিখে নেওয়াকে কেন্দ্র কথাকাটাকাটির একপর্যায়ে তিনি তার বাবা শহিদুল ইসলাম ও চাচা সুজনকে ছুরিকাঘাতে করেন। আহতদের উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, তাদের জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে ঘটনা। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদনে যান ↗