Published : 22 Oct 2026, 10:10 PM
Updated : 22 Oct 2026, 10:17 PM
হৃদরোগসহ শারীরিক নানা জটিলতা নিয়ে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কবি ও সাংবাদিক রথো রাফি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫২।
রথো রাফির ভাই এহতেশাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।
রথো রাফির মরদেহ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।
রথো রাফির জন্ম ১৯৭৫ সালের ৩১ মার্চ। সমকাল ও ভোরের কাগজে কাজ করেছেন তিনি। পরিচিত ছিলেন কবি হিসেবেই।
২০২০ সালে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘অক্ষর ও বালির পৃথিবী’। ‘বারোমাস্যা’ ও ‘হৃদয়ের অনুবাদ’ কাব্যগ্রন্থের রচিয়তাও তিনি।
কাব্যচর্চার পাশাপাশি অনুবাদ সাহিত্যেও তার পরিচিতি রয়েছে।
