গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের মিডলসেক্স শাখার বার্ষিক সাধারণ সভা গত ২০ অক্টোবর স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের চেয়ারপার্সন আবদুল আহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজিবুর রহমান রাসেলের পরিচালানায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জিএসসি কেন্দ্রীয় চেয়ারপার্সন ছালেহ আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন রওশন আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের চেয়ারপার্সন খলিল আহমেদ কবির, জিএসসি কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এ আর খান, জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদ এবং কোষাধ্যক্ষ মোঃ আবুল মিয়া, জিএসসি সাউথ ওয়েলর্সের চেয়ারপার্সন কাউন্সিলার সালেহ আহমদ, জিএসসি সাউথ ওয়েষ্ট রিজিয়নের চেয়ারপার্সন আখলাকুল আম্বিয়া রাবেল, জিএসসি কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী আবু সাইদ আনসারী ও আবুল কালাম মুমিন প্রমুখ।
সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন করেন কোষাধ্যক্ষ রুহুল আমিন। এতে সর্বসম্মতিক্রমে জেনারেল সেক্রেটিুর ও ট্রেজারারের রির্পোট গৃহীত হয়।
এছাড়াও আরো বক্তব্য রাখেন-আবদুল শহীদ, ফখরুল আলম পাভেল, আখলাসুর রহমান, মো. আকিক মিয়া কোরেশি, আবদুল মজিদ, খালিক মিয়া, আহমেদ হুসেইন নাজিম, কাজী শাজিদুর রহমান লিলু, কয়ছর আহমেদ, আবদুল আজীম, মো. বাহার ও আবদুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনের বিগত দিনের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
তাঁরা বৃহত্তর সিলেটবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা, নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করা এবং প্রবাসীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
