ময়মনসিংহ নৃত্যশিল্পী অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক, গুণীজনদের সম্মাননা প্রদান এবং হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসায় তহবিল সংগ্রহের লক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়করদাতা মো. মাহবুব রেজা করিম মুরাদ। উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইকরাম এলাহী খান সাজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন।
ময়মনসিংহ নৃত্যশিল্পী অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আলী হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম, ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার মো. জাহিদ হাসান, মুক্তাগাছার সাব-রেজিস্ট্রার এস এম সাইফুল বারী, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, আমিরা হাউজিং লিমিটেডের পরিচালক লায়ন মো. ইউসুফ আলী রিমন এবং বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক ও সংগঠনটির উপদেষ্টা মো. নাজমুল হক লেলিন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হৃদরোগে আক্রান্ত শাহ সুলতান রতনের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ। অসুস্থ এই ব্যক্তির চিকিৎসায় সহায়তার উদ্দেশ্যে আয়োজিত মানবিক কার্যক্রমে অতিথি ও উপস্থিত ব্যক্তিরা অংশ নেন।
এ ছাড়া ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন—শিল্প রত্ন সম্মাননায় মাহফুজুল হক আপেল, আলোক বন্ধু সম্মাননায় মোজাম্মেল মঞ্জু এবং প্রিয়জন সম্মাননায় আনন্দ প্রিয় সুপ্রিয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ নৃত্যশিল্পী অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটিও ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি শেখ আলী হোসেন রনি, সহসভাপতি অনিক বনিক, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মহিনী, সাংগঠনিক সম্পাদক এম এ সোহান রোকন, সহসাংগঠনিক সম্পাদক শেখ রাইহান, অর্থ সম্পাদক প্রিয়াঙ্কা আক্তার প্রিয়া, দপ্তর সম্পাদক জয় চৌধুরী এবং প্রচার সম্পাদক শান্ত দাস সকাল দায়িত্ব পেয়েছেন।
কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কামরুজ্জামান রকি, জয় বর্মন ও ধ্রুব ইসলাম। কার্যালয় সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়আন হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংস্কৃতিক চর্চার বিকাশের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। শিল্প-সংস্কৃতির সঙ্গে মানবিক উদ্যোগ যুক্ত হলে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হয়।
আলোচনা ও অভিষেক পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post ময়মনসিংহে নৃত্যশিল্পী অ্যাসোসিয়েশনের অভিষেক, হৃদরোগীর সহায়তায় তহবিল সংগ্রহ appeared first on ভোরের চেতনা.
