এম,শাহজাহান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উদ্যাপন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের তত্ত্বাবধানে এবং সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির হাতে সাদাছড়ি তুলে দেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশ নেন অতিথিরা। আলোচনা সভায় একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ, স্বাবলম্বী ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে।
The post শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে র্যালি appeared first on সকালের খবর ২৪.
