পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবারো ১০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য ৮ ফুট।
আজ সোমবার (১২ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামে ইসরাইলের বাড়ির পাশে একটি গর্ত থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাতটি উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে গর্তের মধ্যে অজগরটি দেখতে পান তারা। পরে কয়েকজন মিলে সেটাকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিয়ে যান।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে থেকে প্রায় ১৩ কিছু ওজনের আরেকটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। এর মাত্র ১৩ দিনের ব্যবধানে আবারো অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইসরাইল হোসেন বলেন, সকালে কাজ করতে গিয়ে বাড়ির পাশে গর্তে অজগরটি দেখতে পান তিনি পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সেটিকে উদ্ধার করে বন বিভাগে খবর দেন তারা।
এ বিষয়ে তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা বলেন, উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য ৮ ফুট। অজগরটি উদ্ধার করে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে সেটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং অবমুক্ত করা হবে।
