কালবেলা · সাধারণ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র
১১/১০/২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা নিজেই পড়ালেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুপচাঁচিয়া উপজেলা সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন।
রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর এ জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, শনিবার দুপুর ১টা ২০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন সাবেক মেয়র বেলালের মা সফুরা বেগম (১০০)। তিনি দুপচাঁচিয়া পৌরসভার পাইকপাড়া মহল্লার মৃত ছইমুদ্দিন প্রামাণিকের স্ত্রী।
মায়ের মৃত্যুতে রোববার ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান বেলাল হোসেন। এরপর জোহরের নামাজের পর তার মায়ের জানাজা পড়ান। জানাজা ও দাফন শেষে পুনরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বেলাল হোসেন ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, হামলা ও নাশকতার কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
মূল প্রতিবেদনে যান ↗