কর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে রিজু চেয়ারম্যানের বাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
৩৮ বছর বয়সী সালাউদ্দিন ওই এলাকার কামাল উদ্দীনের ছেলে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ২০২৬ সালের ৫ মে সালাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
The post কর্ণফুলীতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
