রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক অভিযাত্রার দুই বছরের মাথায় নিজেদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পুনর্গঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিবের পদে মনোনীত হয়েছেন আখতার হোসেন।
শুক্রবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ কে ফ্লোরা।
যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে এসেছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।
সম্পাদকীয় পদগুলোতে আন্তর্জাতিক সম্পাদক পদে তহসীন রিয়াজ ও সহ-আন্তর্জাতিক সম্পাদক পদে আশরেফা খাতুন, দপ্তর সম্পাদক পদে সাদিয়া ফারজানা দিনা ও সহ-দপ্তর সম্পাদক পদে ইফতেখারুল ইসলাম, আইন সম্পাদক পদে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং সহ-আইন সম্পাদক পদে অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেফায়েত উল্লাহ দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া প্রচার সম্পাদক পদে জয়নাল আবেদীন শিশির ও সহ-প্রচার সম্পাদক পদে মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন এবং শিক্ষা সম্পাদক পদে ফয়সাল মাহমুদ শান্ত ও সহ-শিক্ষা সম্পাদক পদে সাকিব শাহরিয়ারকে মনোনীত করা হয়েছে।
বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ঢাকা বিভাগ (উত্তর)-এ সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল্লাহ হায়দার ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে শওকত আলী, চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ)-এ সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীন ও সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম, রাজশাহী বিভাগে সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী, চট্টগ্রাম বিভাগ (উত্তর)-এ সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ্ ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত এবং রংপুর বিভাগে সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোশাররফ হোসেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
একইভাবে সিলেট বিভাগে সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ ও সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক, খুলনা বিভাগে সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা ও সহ-সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ, বরিশাল বিভাগে সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী ও সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান, ময়মনসিংহ বিভাগে সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার ও সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা এবং ঢাকা বিভাগ (দক্ষিণ)-এ সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে হাসিবুর রহমান অপু অন্তর্ভুক্ত হয়েছেন। এ ছাড়া ডায়াস্পোরা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা এবং ডায়াস্পোরা সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।
বিশেষায়িত অন্যান্য সম্পাদকীয় পদে নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, পরিবেশ ও জলবায়ু সম্পাদক সাঙ্গফতা বুশরা মিশমা ও সহ-পরিবেশ ও জলবায়ু সম্পাদক এহসানুল মাহবুব জোবায়ের এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা মনোনীত হয়েছেন। মিডিয়া সম্পাদক হিসেবে ইয়াসির আরাফাত ও সহ-মিডিয়া সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, ধর্ম সম্পাদক পদে মাওলানা সানাউল্লাহ খান এবং সহ-ধর্ম সম্পাদক পদে সাগর বড়ুয়া ও জয় বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদে মশিউর রহমান, সংস্কৃতি সম্পাদক পদে লুৎফর রহমান ও সহ-সংস্কৃতি সম্পাদক পদে মেহরাব সিফাত, শ্রম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট আলী নাছের খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাইয়েদ জামিল ও সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মাহবুব আলম, তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে রাশেদ উল আলম ও সহ-তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে তাওহিদ তানজিম এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা।
